নীলফামারীর কিশোরগঞ্জে নতুন বছরের নবদিগন্তের পদযাত্রায় ও সত্যের সন্ধানে নির্ভীক কলম সৈনিকের বাতিঘর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয় শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলাস্থ ইউনিয়ন পরিষদের সামনে সংগঠনটির কার্যালয় উদ্বোধন ও কম্বল বিতরণ করা হয়।
ফিতা কেটে উদ্বোধন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক পালনে এক মিনিট নিরাবতা ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল ইসলামের সঞ্চালনায় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর উপ-শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ওষুধ ব্যবসায়ী রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াবদুর রহমান, উপজেলা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন প্রমুখ।
এছাড়াও সংগঠনটির সত্যের সন্ধানে নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক ঝাঁক কলম সৈনিক উপস্থিত ছিলেন। এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেনেট বাবু বলেন, কিশোরগঞ্জের ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন একটি নতুন প্রাণের সৃষ্টি করেছেন। এতদিন জেনেছি সাংবাদিকরা নেয়।
কিন্তু আজ দেখতেছি এ সংগঠনের সাংবাদিকরা দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে কম্বল বিতরণ করছেন। এজন্য আমি সংগঠনের সাংবাদিকদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আর ন্যূনতম উপহার হলেও শীতার্তরা বোঝেন শীতের কত কষ্ট। এমন একটি আয়োজন সমাজ ও দেশের জন্য অনেক কল্যানকর হবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, যা সাংবাদিক না হলে দেশে ও বহির্বিশ্বে অন্যায় ও অপকর্ম বেড়ে যেত। সাংবাদিক আছে বিধায় কেউ অন্যায় করতে পারে না। আমি সাংবাদিকদের সাংবাদিক হিসেবে দেখতে চাই ।
পরিশেষে তিনি এ সংগঠনের সাংবাদিকদের উত্তরোত্তর কামনা করে অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকারও আহ্বান জানান। অপর দিকে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সংগঠনটি তরুন মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত। আমরা সবাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সব খবর সবার মাঝে তুলে ধরতে চাই। তিনি আরো বলেন সকল শ্রেণী-পেশার মানুষের জন্য সংগঠনের কার্যালয় উন্মুক্ত থাকবে। আপনারা আসবেন পেপার-পত্রিকা পড়বেন এবং কোন অন্যায়-অবিচারের শিকার হলে যোগাযোগ করবেন। পারোতোপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে । জানা গেছে ৫ শতাধিক দুস্থ-অহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।