1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৯ লাখ টাকা  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

কিশোরগঞ্জে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৯ লাখ টাকা 

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোঘলশাসনামলের স্থাপত্যকলার এক অন্যন্য নিদর্শন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৮ লাখ ৯৪ হাজার ৭৬০ টাকা। গতকাল মঙ্গলবার(১৩জানুয়ারি)সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামে অবস্থিত ঐতিহাসিক মসজিদটির দান বাক্স খুলে গণনা করে ওই পরিমান টাকা পাওয়া গেছে।

মসজিদ কমিটির সভাপতি ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমানের উপস্থিতিতে দান বাক্সটি খুলে গণনা করা হয়। গণনাকালে গত ৬ মাসে ওই পরিমান টাকা দান বাক্সে জমা  হয়। এসময় আরো  উপস্থিত ছিলেন, মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান, সদস্য  রুহুল আমিন, আজিজুল ইসলাম,নাছরুল ইসলাম,জগদীশ চন্দ্র প্রমুখ। জানা গেছে, স্থানীয়সহ দূরদূরান্তের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ আল্লাহর নৈকট্য  ও মনোবাসনা পূরণে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের মধ্য কেউবা রোগ মুক্তি,কেউবা মনোবাসনা পূরণে টাকাসহ নানা জিনিস মান্নত করে থাকেন।

মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ যাবতকাল দান বাক্স থেকে পাওয়া ৯০ লাখ টাকা ব্যাংকে গচ্ছিত আছে। ইতিমধ্যে মসজিদটি নির্মানে ৫ তলার স্টিমেট করা হয়েছে। সভাপতি ইউএনও মহোদয় অনুমতি দিলে প্রাথমিকভাবে ৩ তলা মসজিদ নির্মাণে প্লান  করা হয়েছ। তিনি আরো বলেন,ইতিহাস মতে ঐতিহাসিক মসজিদটি তৈরির সময় চিটাগুড়, চুন সুরকি এবং পোড়ামাটি ব্যাবহার করে নির্মাণ করা হয়। চাঁদ এবং খোসাল চৌধুরী নামে দুই ছেলে ছিলেন। চাঁদ চৌধুরী এবং খোসাল চৌধুরী তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি  নির্মাণ করেন। সেই থেকে নামকরণ হয় চাঁদ খোসাল মসজিদ ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park