কিশোরগঞ্জের হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
বরিবার (১২ অক্টোবর) সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, এবার এ উপজেলায় ৫৮৭০৬ জন শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ১৪৪ টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এসব টাইফয়েড টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর হাসান জিকোর সঞ্চালনায়:- টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা,ডা. হাসিব খান প্রমূখ।