1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তাকিন (৪৫) নামে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলামসহ ভ্যানের ৪ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর)সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ- টেংগনমারী সড়কের পুটিমারী খেতুর বাজার নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তাকিন পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বড় বাড়ি বালাপাড়া গ্রামের মৃত্যু টন্না মামুদের ছেলে।

তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে কান্নার মাতম চলছে এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী জানায়, ভ্যান চালক মোস্তাকিন রোববার সকালে প্রতিবেশী মিশি বেগম, লিপি বেগম ও শিশু লিমন, লিওনসহ ৪জনকে নিয়ে বড়ভিটা হোমিও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার উদেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় ওই স্থানে পৌঁছালে ইটের গতিরোধকে ধাক্কা লেগে ভ্যান উল্টে পড়ে  তিনি সড়কে ছিটকে পড়েন।

এ সময় বিপরীত দিক টেংগনমারী থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরসাইকেল আরোহী তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত  হয়ে ঘটনাস্থলে  মৃত্যু বরণ করেন। জানা গেছে, পুটিমারী কালিকাপুর লাল জুম্মা পাড়া গ্রামের কৃষক রশিদুল ইসলাম সড়কে গতিরোধকের মতো ইট দিয়ে বৈদ্যুতিক তার ব্যবহার করে পার্শ্ববর্তী আলু ক্ষেতে সেচ দেন। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের সাথে কথা হলে তিনি জানান এ ঘটনায় থানায় কোন অভিযোগ করেননি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park