1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কাকারা'য় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী পালান। – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর

কাকারা’য় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী পালান।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৩০ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি (চকরিয়া) কক্সবাজার : কক্সবাজার জেলার চকররিয়া উপজেলার আওতাধীন কাকারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌত উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত   বার্ষিকী যথাযথ মর্যদায় পালন করা হয়েছে।

আজ শুক্রবার কাকারাস্ত চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এর বাসভবনে সকাল ৮ঃ৩০ মিনিটে খতমে কোরআন এর মাধ্যমে অনুষ্টান কার্যক্রম শুরু করে এর পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

কাকারা ইউনিয়ন বিএনপি সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুসের সঞ্চালনায় আলোচনা সভা,দোয়া মাহফিল ও মেজবানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এম.মোবারক আলী, চকরিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাকারা ইউনিয়ন এর আওতাধীন প্রতিটি ওয়ার্ডের অসংখ্য বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,শ্রমিকদল ও কৃষকদের নেতা-কর্মীসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিনত হয়।

উপস্থিত সকল নেতা-কর্মী ও সমর্থক সবার জন্য মেজবানের আয়োজন করা হয়। এতে প্রায় ১২শ মানুষের ভোজনের আয়োজন করা হয় বলে জানান কাকারা ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক শোয়াইবুল ইসলাম এমএ তিনি আরো বলেন উপজেলা বিএনপির সম্মানিত অভিভাবক জনাব এনামুল হক সাহেবের পরামর্শে  প্রতি বছরের ন্যায় চকরিয়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় পরিসরে এই আয়োজন আমরা কাকারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন করেছি।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ো,তারেক রহমান ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ কামনা করে দোয়া করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park