1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কম দমে পেঁয়াজ বিক্রির কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব

কম দমে পেঁয়াজ বিক্রির কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

রমজানের শেষ ১০ দিনে রোজাদাররা যাতে স্বস্তিতে ইফতার করতে পারে সে জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পেঁয়াজ পচনশীল। আমদানি করতে অনেক ঝুঁকি ছিল। তাই শঙ্কায় ছিলাম এই পেঁয়াজ ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারবো কি না। তবে আমাদের সাহসের জায়গা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। তার নির্দেশনা ছাড়া এটা সম্ভব ছিল না।

নির্বাচনের আগে থেকেই যেকোনো মূল্যে দ্রব্যমূল্য সামাল দেয়া প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল জানিয়ে টিটু বলেন, এই পেঁয়াজের মান ভালো। সংরক্ষণ করা যাবে। দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা কেজি। পর্যায়ক্রমে শিগগিরই বাকি পেঁয়াজ আনা হবে। প্রতিবেশী দেশ ছাড়া এটা সহজ হতো না। কারণ মিশর, তুরস্ক থেকে আনলে অনেক খরচ হতো।

মূলত রমজানের শেষ ১০ দিনে রোজাদাররা যাতে স্বস্তিতে ইফতার করতে পারে সে জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই পেঁয়াজ ভারত সরকার টনপ্রতি আবুধাবিতে বিক্রি করছে ১ হাজার ২০০ ডলার। বাংলাদেশের জন্য দাম ৮০০ ডলার বেঁধে দেয়া হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তার দল নিয়ে তিন দিন ভারত সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে কম দামে এই পেঁয়াজ এনেছেন।

দেশের কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে জানিয়ে তিনি বলেন, আমি বলেছিলাম পুলিশ দিয়ে না, সাপ্লাই দিয়ে বাজার সামলাবো। টিসিবির পেঁয়াজ বিক্রি সেটাই প্রমাণ করবে। এই ট্রাকসেল ওপেন সেল। যেকেউ আড়াই কেজি করে পেঁয়াজ কিনতে পারবে। জেলা পর্যায়ে ইতোমধ্যে দাম কমে গেছে। ঢাকা ও চট্টগ্রামে বিক্রির কারণ, বড় শহরে দাম কমলে বাকি জায়গায়ও কমে যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন। আমদানি রপ্তানির বাণিজ্য রাজনীতির বাইরে রাখেন। ভোক্তার অধিকার রক্ষার্থে পণ্য নিয়ে আমরা যেন রাজনীতিকরণ না করি। টিসিবি আগামীতে শুধু পেঁয়াজ না, সব পণ্য বিক্রি করবে। বাফার স্টক তৈরি করে টিসিবি নিজস্ব স্টলে সারা বছর পণ্য বিক্রি করে বাজার সামাল দিবে এরপর থেকে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park