1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব ‘দায়িত্বজ্ঞানহীন’ — ফয়েজ আহমদ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব ‘দায়িত্বজ্ঞানহীন’ — ফয়েজ আহমদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব ‘দায়িত্বজ্ঞানহীন’ — ফয়েজ আহমদ

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারো মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন এমন সময় সেখানে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাবকে ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি জানান, কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের জন্য বেসরকারি সফটওয়্যার উদ্যোক্তাদের পক্ষ থেকে মৌখিক এবং লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সরকার শুরু থেকেই স্পষ্ট জানিয়ে এসেছে— সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণের পরিকল্পনা সরকারের নেই।

ফয়েজ আহমদ জানান, কড়াইল বস্তির প্রায় ৪৩ একর জমি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের হলেও জায়গাটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা রয়েছে। অতীতে জমিটি টিঅ্যান্ডটির (বর্তমান বিটিসিএল) মালিকানায় ছিল এবং মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত সেখানে আইসিটি বিভাগের কোনো কার্যক্রম নেওয়ার সুযোগ নেই।

তার ভাষায়, কারওয়ান বাজারের জনতা টাওয়ার ঝুঁকিপূর্ণ হওয়ায় সফটওয়্যার পার্কের কোম্পানিগুলোকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন ভবন নির্মাণের কাজ চলমান। পাশাপাশি আগারগাঁও, পূর্বাচলসহ ঢাকার অন্য এলাকায় সফটওয়্যার পার্ক নির্মাণের জন্য জমি বরাদ্দের উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে।

সামাজিক সংকটে ভুগছে এমন মানুষের দুর্দশার মাঝেও ‘কড়াইলে হাইটেক পার্ক’—এমন অপ্রাসঙ্গিক প্রস্তাব সামনে এনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা বন্ধের আহ্বান জানান তিনি। ফয়েজ আহমদ বলেন, “হাজার হাজার মানুষ যখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, তখন এমন আজগুবি প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় তিনি বেসরকারি উদ্যোক্তাদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং সরকারের পরিকল্পনার সঙ্গে অসংগত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park