1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানাল ব্রিটিশ হাইকমিশন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানাল ব্রিটিশ হাইকমিশন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানাল ব্রিটিশ হাইকমিশন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় হাইকমিশন হাদির পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

শোকবার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ তার স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়। হাদির মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও একের পর এক শোকবার্তা আসছে বলে জানানো হয়েছে।

এদিকে হাদির মৃত্যুকে ঘিরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার মৃত্যু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় শরিফ ওসমান হাদিকে। গুলিটি তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park