1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত,এস. আলমের শেয়ার সরকারের জিম্মায়  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত,এস. আলমের শেয়ার সরকারের জিম্মায় 

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২১ আগস্ট, ২০২৪

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দি‌য়ে সরকারের সহ‌যোগিতায় ছোট আকা‌রে বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড রু‌মে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ড. আহসান এইচ মনসুর বলেন, বোর্ড গঠনের পাশাপাশি দুই এক‌দি‌নের মধ্যেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হবে। পর্যায়ক্রমে এস আল‌মের দখ‌লে থাকা সব ব্যাংকের পর্ষদের বিষয়ে ব্যবস্থা নেয়া হ‌বে।

তিনি বলেন, এখন ইসলামী ব্যাংকে এস আল‌ম গ্রুপ বা তার স্বার্থ সং‌শ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া অন্য কা‌রো না‌মে এককভা‌বে দুই শতাংশ শেয়ারের মালিক নেই। তাই পরবর্তী‌তে যখন কো‌নো শেয়ার‌হোল্ডার দুই শতাংশ শেয়ারের মা‌লিক হ‌বেন, তখন তা‌দের ম‌ধ্য থে‌কে প‌রিচালক নি‌য়োগ দেয়া হ‌বে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই স্বাধীন পরিচালনা পর্ষদ গঠিত হবে। নামে-বেনামে নেয়া ঋণ পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকের এস. আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park