1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীকে এক সপ্তাহেও গ্রেপ্তার না করতে পারার তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের সপ্তাহব্যাপী তদন্ত ও পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে হবে।

তিনি স্পষ্ট করেন যে, ইনকিলাব মঞ্চ কোনো ধরনের সহিংসতার প্রতি সমর্থন দেয় না। জানাজা ও দাফনের পর উপস্থিত জনসাধারণকে শাহবাগে শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার আহ্বান জানান। আবদুল্লাহ আল জাবের উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সকল সিদ্ধান্ত জনগণকে জানানো হবে।

জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হাদির আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকও বক্তব্য রাখেন এবং জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজার সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা। পুরো অনুষ্ঠান শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park