ঢাকার আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে জুয়া খেলার অভিযোগে আরও ১১ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১০ জুন সন্ধ্যায় গাজীরচট এলাকার রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ৭ দশমিক ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর কাঠালবাগান এলাকায় আরেকটি অভিযানে নজমুল শেখ নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় পলাতক এক আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এছাড়া একই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন সেট তাস ও নগদ এক হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকমুক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।