1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা

আশুলিয়ায় ব্যানার বিরোধের জেরে বিএনপির নির্বাচনী অফিসে হামলা, আহত ৩

আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬


সাভারের আশুলিয়ায় ব্যানার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিকেলে আশুলিয়ার শ্রীপুরের হাসান কলোনি এলাকায় বিএনপি সমর্থক কিবরিয়ার তত্ত্বাবধানে পরিচালিত বিএনপির একটি নির্বাচনী অফিসে এ হামলার ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বিএনপির ব্যানার লাগানোকে কেন্দ্র করে কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলম পারভেজ বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস এবং পাশের একটি চায়ের দোকানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় বাধা দিতে গেলে সাহেদাসহ অন্তত তিনজনকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত। তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park