আশুলিয়ায় গণভোটের দাবিতে প্রচারণা মিছিল করেছে ভয়েস অব জুলাইয়ের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে সংগঠনটির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি বগাবাড়ি এলাকা থেকে শুরু হয়ে আশুলিয়ার বাইপাইল–আব্দুল্লাহপুর সড়ক প্রদক্ষিণ করে। পরে বুড়ির বাজার খান মসজিদ এলাকা সহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় বগাবাড়ি এলাকায় এসে শেষ হয়।
এসময় মিছিল ও প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাইয়ের কেন্দ্রীয় সভাপতি মুকুল হোসেন। এছাড়াও সংগঠনটির সাভার উপজেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম, মোহাম্মদ আক্কাস আলী সাগর, কাজী ওমর ফারুকস, মো: ইউনূস আলী সাদ্দামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীরা গণভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ জনগণের মাঝে সংগঠনটির দাবি ও কর্মসূচির বার্তা পৌঁছে দেন।