1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

আখতার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে শ্রীপুরে এনসিপির বিক্ষোভ

উসমান গনি
  • প্রকাশ বুধবার, ২৫ জুন, ২০২৫

শ্রীপুর প্রতিনিধিঃ এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে শ্রীপুরের মাওনায়  বিক্ষোভ মিছিল। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে শ্রীপুরের মাওনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আজ বুধবার সকাল শহরের মাওনায় এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মেজর অবঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর দিকনির্দেশনায়, শ্রীপুর উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ এর সভাপতিত্বে ও  এনসিপির নেত্রী আল্পনা আক্তার ছোঁয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা মামুন হাসান, আদনান সাকিব, আশরাফুল ইসলাম,  আসিক, কফিল উদ্দিন, কারী মাছুম, সুমন সহ স্থানীয় নেতাকর্মীরা।

উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ বলেন ‘গত কয়েকদিন আগে আমাদের অফিসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তখন আমরা বিষয়টি গুরুত্ব দিইনি। কিন্তু গত পড়শু যখন দলের সদস্যসচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো, তখন আর চুপ করে থাকার অবস্থা থাকে না। ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না। দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব।’

মাওনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ শেষে শহরের বিভিন্ন রোডে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাওনা ফ্লাইওভার এর নিচে এসে শেষ হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park