1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির নিরাপত্তা বৈঠক – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির নিরাপত্তা বৈঠক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির নিরাপত্তা বৈঠক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তপশিল ঘোষণা হওয়ার আগে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন নিরাপত্তা কৌশল পর্যালোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠক ডাকা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চারজন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

বৈঠকে ভোটের আগে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনী কতদিন মাঠে মোতায়েন থাকবে, প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য থাকবেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে—এসব বিষয় নিয়ে সমন্বিত কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেওয়া হবে।

এর আগে গত ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে ও পরে মোট আট দিন বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে এবং ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য রাখার বিষয়ে আলোচনা হয়।

ইসি জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাহিনীর মোতায়েন সংখ্যা ও সময়কাল চূড়ান্ত করা হবে আজকের বৈঠকে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park