1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা

অলৌকিক ভাবে জন্ম নেওয়া শিশুটির শেষ ঠিকানা ছোট্টমণি নিবাস

ইমরান হাসান
  • প্রকাশ শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই অলৌকিক শিশুটিকে রাজধানীর আজিমপুরে অবস্থিত ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

শিশুটিকে প্রথমে পরিবারের কাছে হস্তান্তরের কথা থাকলেও তাদের আর্থিক সচ্ছলতা না থাকায় তাকে নিবাসে পাঠানো হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে সেখানে পাঠায় জেলা শিশুকল্যাণ বোর্ড।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশুর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সচিব ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি জন্ডিস থেকে সেরে উঠেছে।

শ্বাসকষ্ট, বুক ও ডান হাতের ফ্র্যাকচার পুরোপুরি ভালো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হওয়ায় ময়মনসিংহ জেলা শিশুকল্যাণ বোর্ড ও শিশুটির অভিভাবকের মতামতের ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে ওই নিবাসে পাঠানো হয়েছে।

নবজাতকের দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, নাতনির নাম রাখা হয়েছে ফাতেমা। তাকে প্রথমে আমাদের কাছে রাখার জন্য বোর্ডে জানিয়েছিলাম।

কিন্তু আমাদের আর্থিক অবস্থা ভালো না। পরে সবাই বুঝিয়ে বলেছে ওইখানে থাকলে আমার নাতনি বেশি ভালো থাকবে- এ জন্য রাজি হয়েছি। আমার নাতনি ভালো থাকুক সেটিই চাই। নাতনির জন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ হারান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম, মা রত্মা বেগম ও বোন সানজিদা আক্তার। এ সময় অন্তঃসত্ত্বা রত্নার পেট চিরে ভূমিষ্ঠ হয় গর্ভে থাকা কন্যাশিশুটি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park