1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অন্যের বিজয় দেখে সহ্য হচ্ছে না—শেরপুরের সংঘর্ষ নিয়ে জামায়াত আমিরের অভিযোগ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন

অন্যের বিজয় দেখে সহ্য হচ্ছে না—শেরপুরের সংঘর্ষ নিয়ে জামায়াত আমিরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই ধরনের সহিংসতা মূলত অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ এবং অন্যের রাজনৈতিক বিজয় মেনে নিতে না পারার মানসিকতারই প্রতিফলন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ১০-এ জামায়াতের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিয়ে আর কাউকে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, শেরপুরের সাম্প্রতিক সংঘর্ষ প্রমাণ করে একটি পক্ষ জনগণের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তার ভাষায়, এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, জনগণের রায়ের প্রতি অনাস্থা এবং অন্যের বিজয় সহ্য করতে না পারার প্রবণতা।

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park