1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৪,১৩৬ জনের নিয়োগ – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৪,১৩৬ জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৪,১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর ধারা ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। নিয়োগ প্রার্থীরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে কর্মরত হবেন।

মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে। যেমন, খাদ্য অধিদপ্তরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৮ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ২৯ জন, পাসপোর্ট অধিদপ্তরের ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্তাবধায়ক পদে ১৯ জন।

১০ম গ্রেডের বড় অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে, সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থী মনোনীত হয়েছেন। এছাড়া খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কিছু পদে যোগ্য প্রার্থী না থাকায় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যেমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা) পদে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫,৭০৮ জন, যার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park