1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হায়দরাবাদে বাংলাদেশি নারী উদ্ধার, মানবপাচার চক্রের নতুন তথ্য পাচ্ছে পুলিশ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

হায়দরাবাদে বাংলাদেশি নারী উদ্ধার, মানবপাচার চক্রের নতুন তথ্য পাচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ভারতের হায়দরাবাদে একের পর এক বাংলাদেশি নারী ও কিশোরী উদ্ধার করছে স্থানীয় পুলিশ। সর্বশেষ খয়রাতবাদ, চাঁদেরঘাট ও বান্দলাগুড়া এলাকার পতিতালয় থেকে চারজনকে মুক্ত করা হয়েছে। তারা সবাই দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে এসেছিলেন এবং পরে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য হন।

দেশটির গণমাধ্যম তেলেঙ্গানা টুডে জানিয়েছে, সাম্প্রতিক উদ্ধার অভিযানে বড় ধরনের মানবপাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এই চক্র শুধু বাংলাদেশ নয়, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও নারী পাচার করে হায়দরাবাদসহ ভারতের বিভিন্ন পতিতালয়ে পাঠাচ্ছে।

বাংলাদেশি ভুক্তভোগীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, দালালরা অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের চাকরি ও ভালো বেতনের প্রলোভন দেখিয়ে ভারতে পাঠায়। অনেকে সাগর ও স্থলপথে সীমান্ত অতিক্রম করেন। সেখানে পৌঁছানোর পর তাদের জন্য ভুয়া স্থানীয় পরিচয়পত্র তৈরি করে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশের অনেক অঞ্চলে দারিদ্র্যের সুযোগ নিচ্ছে পাচারকারী চক্র। অসহায় পরিবার থেকে নারীদের টার্গেট করে তারা “ভালো জীবনের স্বপ্ন” দেখিয়ে বিপথে ঠেলে দিচ্ছে।

ভারতের সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের তথ্য অনুযায়ী, দেশটিতে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া ভুক্তভোগীদের মধ্যে প্রায় ২ দশমিক ৭ শতাংশ বাংলাদেশি। তাদের বেশিরভাগকে কলকাতা, দিল্লি, মুম্বাই ও হায়দরাবাদের দালালদের কাছে বিক্রি করা হয়। হায়দরাবাদের পতিতালয়গুলো মূলত আত্তাপুর, বান্দলাগুড়া, চিন্তালমেট, হিমায়তসাগর রোড ও চাম্পাপেট এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হয়।

২০০০ সালের শুরুর দিক থেকেই হায়দরাবাদের বিভিন্ন পতিতালয় থেকে বাংলাদেশি নারীদের উদ্ধার হচ্ছে, তবে সাম্প্রতিক সময়ে ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায় মানবপাচার চক্রের নেটওয়ার্ক আরও স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park