1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫-পেলেন হুমায়ুন সরকার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫-পেলেন হুমায়ুন সরকার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’- প্রদান অনুষ্ঠানটি আয়োজন করছে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ইউনিসেফ শুভেচ্ছাদূত জুয়েল আইচ।

অনুষ্ঠানে যাঁরা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকা সাহারা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মুখ হুমায়ুন সরকারকে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে সমাজকর্মী হিসেবে বিশেষ অবদানের জন্য স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

চলচ্চিত্র ও টিভি তারকা জয় চৌধুরী, সজল, মামনুন ইমন, দীঘি, রাজ রিপা, রুকাইয়া জাহান চমক, সৈয়দ শুভ্রনৃত্যশিল্পী মিম চৌধুরী ও নিকি আহমেদ, সংগীতশিল্পী লুইপা, আকিব বিন আখতার ও আতিয়া আনিশা, মডেল সৈয়দ রুমা, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, ফ্যাশন ও কোরিওগ্রাফি সংশ্লিষ্ট গৌতম সাহা ও এডলফ খান, সাংবাদিকতা ও মিডিয়ায় মাসুদা লাবণী ও কাজল হাজরা।

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ইউনিসেফ শুভেচ্ছাদূত জুয়েল আইচ এবং ঢালিউডের আশির ও নববই দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক জমকালো সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীতে অংশ নেন।

আজীবন সম্মাননার পাশাপাশি জিটিভির প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান এবং বিশিষ্ট নৃত্য নির্দেশক ইভান শাহরিয়ার সোহাগ পেয়েছেন বিশেষ সম্মাননা।

এই আয়োজনটি শুধুমাত্র একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি, সাংবাদিকতা, মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতির অনন্য মঞ্চ হয়ে উঠবে। স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি খন্দকার আছিফুর রহমান জানান মোট ৩০টি ক্যাটাগরিতে দেশসেরা ব্যক্তিত্বদের পুরস্কৃত করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park