1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জরুরি নির্দেশনা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১১ মে, ২০২৬

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১১ মে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ বিষয়ে লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছে। এসব কারণে জনমনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশও বিঘ্নিত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বিদ্যালয়ের পরিবেশ উন্নত রাখতে সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং ভবনের কার্নিশে জন্ম নেওয়া আগাছা কর্তনের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
এ নির্দেশনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park