1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সচিবালয় হামলা মামলায় গ্রেপ্তার ৪ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

সচিবালয় হামলা মামলায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকার জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান (২১) এবং কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির মো. শাকিল মিয়া (১৯)।

মঙ্গলবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় সেখানে হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ঘটনার পর দিনই রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমকে ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park