1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংসদের সাউন্ড সিস্টেম দুর্নীতি, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন! ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন

সংসদের সাউন্ড সিস্টেম দুর্নীতি, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক প্রবীর দাস এই জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর কারণে সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দেয়। তিনি আরও বলেন, সংস্কার কাজের প্রথম ধাপ সম্পন্ন করে ‘আমানত এন্টারপ্রাইজ’। তবে তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতির কারণে শেষ পর্যায়ের কমিশনিং কাজ তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনের সময় অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কাজেও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এছাড়া জাহিদুর রহিম জোয়ারদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগও দুদকের তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park