1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় থেকে ল্যাপটপ সহ  নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় থেকে ল্যাপটপ সহ  নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুলাই ২০২৫) সন্ধ্যার দিকে উপজেলার জৈনাবাজার (কলেজপাড়া) এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ তাহসিন রেজা রাতুল (২৯) শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই চাকরি করেন এবং ঘটনাস্থলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে স্ত্রী বাসায় না থাকায় তিনি তালা দিয়ে বাইরে যান। এরপর মাগরিবের নামাজ আদায় শেষে রাত ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে এসে দেখতে পান দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়ানো ছিটানো।

ভুক্তভোগীর দাবি, ঘরের ভিতরে থাকা কাঁধের ব্যাগ থেকে ১০,০০০/- টাকা, টেবিলের উপর থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ (মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা), ড্রয়ারের ভিতর থেকে স্ত্রীর ব্যবহৃত ৮ আনার স্বর্ণের চেইনসহ ডায়মন্ড লকেট (মূল্য প্রায় ১,০০,০০০/- টাকা), ৩ আনার একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা) এবং ঘরের অন্যান্য মালামালসহ প্রায় ২,২০,০০০/- টাকার সম্পদ চুরি হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে, উক্ত ফ্ল্যাটে বা ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, ফলে চোর শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, “আমরা অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরেরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”

ভুক্তভোগী পরিবার চুরিকৃত মালামাল উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park