1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ২১ সে.মি ওপরে – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ২১ সে.মি ওপরে

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

সম্পর্কিত খবরউজানের ঢলে লালমনিরহাটে অসময়ে আকস্মিক বন্যায় ১০ হাজার পরিবার পানিবন্ধী হয়েছে পড়েছে।সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার মঙ্গলবার (২ আগস্ট) সকালে ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানির চাপে তিস্তা ব্যারেজের ৪৪টি গেইট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


পানিতে লালমনিরহাট জেলায় ৫টি উপজেলার ৩০টি ইউনিয়নের মানুষ পানিবন্ধী। তিস্তার পানিতে তলিয়ে গেছে আমন ক্ষেত ও ভেসে গেছে পুকুরের মাছ। বন্যার পানিতে সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি, মহিলখোচার গোবধন, পাটিকাপাড়া, সানিয়াজানসহ ৪০টি গ্রামে মানুষ পানিবন্ধী।


বন্যার পানিতে তলিয়েছে বিছানা, রান্নার চুলা, টিউবয়েল। লোকজন আশ্রয় নিয়েছে উঁচু বাধে। তিস্তার পানির স্রোত গাইবান্ধা, বগুড়ার দিকে যাচ্ছে। তবে সময় যত যাচ্ছে তত পানির চাপ বাড়ছে তিস্তায়। ফলে নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিকালের পর পানি কমার সম্ভাবনা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park