1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুর পৌর বিএনপির নির্বাচনের ফলাফল  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা

রায়পুর পৌর বিএনপির নির্বাচনের ফলাফল 

আমিনুল ইসলাম 
  • প্রকাশ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

রায়পুর প্রতিনিধি>লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের অভ্যন্তরীণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়।

নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নির্বাচন সমন্বয়ক এডভোকেট হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জাহের মিয়াজি, ভুঁইয়া কামাল রায়হান, নজরুল ইসলাম লিটন (ভিপি লিটন), যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারী, আনিসুল হক, মুকুল পাটোয়ারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা, যুবনেতা নুরে হেলাল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনের ফলাফল:

সভাপতি পদে মো. আসিফ ৪৬ ভোট পেলেও, ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন ফিরোজ আলম।

সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী ৭৯ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে মো. মানুদ ৭ ভোট, মো. হারুনুর রশিদ ২৭ ভোট, মো. মোখতার হোসেন ৪৬ ভোট পেলেও, ১০৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. শফিক।

নেতাদের প্রতিক্রিয়া:

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী বলেন, “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো”—এই নীতিতে আমরা নির্বাচন পরিচালনা করেছি। এটি আমাদের দলের অভ্যন্তরীণ ভোট, যেখানে কোনো বিভেদ থাকা উচিত নয়। যারা বিজয়ী হয়েছেন, তারা দলের স্বার্থে কাজ করবেন, আর যারা পরাজিত হয়েছেন, তারাও ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করবেন।

তিনি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক চর্চার উদাহরণ সৃষ্টি করেছি। জনগণ একদিন তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা সকল ভেদাভেদ ভুলে দলের জন্য, ধানের শীষের জন্য, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করব।”

নির্বাচন পরবর্তী সময় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park