1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজধানীর উত্তরাে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৩ জনের – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন! ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত

রাজধানীর উত্তরাে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। হঠাৎ আগুন ও ঘন ধোঁয়ায় ভবনের ভেতরে থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন ধোঁয়ায় আটকা পড়েন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের টানা প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনের আশপাশে ভিড় জমে যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park