1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মেলান্দহে মাদক ব্যবসায়ী আটক  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্কের নাম পরিবর্তন সিদ্ধান্ত, সোহেল তাজের আবেগঘন প্রতিক্রিয়া রুয়েট থেকে টেসলা: দক্ষতা ও অধ্যবসায়ে বিশ্বমঞ্চে কামরুজ্জামান লিটন ইসলামপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ কিশোরের রাজ্যপালের অনুমোদন পেল টিভিকে, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন দিল সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস মেলান্দহে মাদক ব্যবসায়ী আটক  বাগআঁচড়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

মেলান্দহে মাদক ব্যবসায়ী আটক 

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

 জামালপুরে মেলান্দহে  অভিযানে চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবুল বাসেদ ওরফে বাসেদ ডাক্তার (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর ডিবি পুলিশ। 

আবুল হাসেমের বাড়ি মেলান্দহ উপজেলার আদিয়ার পাড়া এলাকার মরহুম তৈয়ব আলী আকন্দের ছেলে।  মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । শুক্রবার (৮ মে) বিকাল ৪ টায় প্রেস রিলিজ এর মাধ্যমে জানিয়েছেন জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন। 

 তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে 

  ওসি ( ডিবি ১) মোঃ আব্দুল কাইয়ুম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর এসআই শাহজাহানের নেতৃত্বে মেলান্দহ উপজেলার পশ্চিম ব্রাহ্মনপাড়া আমতলা বাজার মোড় এলাকায় বৃহস্পতিবার রাত দশটায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।  পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়,  তিনি মেলান্দহের দিলালিরপাড়া মোঃ শাহজাহান সোজা (৩৮) এর নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেছিল। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে  মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।  

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park