মাধবপুরে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৪ নভেম্বর ২০২২, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাধবপুরে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিইয়ান ইউনিয়নে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে আতিকুল ইসলাম মিশু (১৭) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত আতিকুল ইসলাম মিশু (১৭) হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্র সে উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের দুবাই প্রবাসী শামসুল হকের ছেলে বৃহস্পতিবার (৩-নভেম্বর) রাত প্রায় দেড়টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে এই ঘটনা ঘটে এ সময় ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল ও কলেজ মাঠে ওয়াজ শুনতে গিয়েছিল মিশু ও তারেক সেখান থেকে রাত দেড়টায় সময় তারা বাড়ি ফিরছিল পথিমধ্যে শিমুলসহ কয়েকজন মিশুকে লক্ষ্য করে তার পেটে ছুরিকাঘাত করে।

 এতে গুরুতর আহত হলে মিশু ও তারেককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাবস্থায় মিশুর মৃত্যু হয় অপর বন্ধু তারেককে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয় তারেক একই গ্রামের সেলিম মিয়ার ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে তারেকের (১৭) সাথে একই গ্রামের আহম্মদ আলীর মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অপর দিকে বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে ঘাতক শিমুল মিয়া (২২), আহম্মদ আলীর মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে তারেকের প্রতি ক্ষিপ্ত হয়।

বৃহস্পতিবার রাতে তারেক ও তার বন্ধু নিহত মিশু ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল ও কলেজ মাঠে ওয়াজ শুনতে যায়। অপরদিকে ঘাতক শিমুল তাদেরকে মারার জন্য দলবল নিয়ে ওতপেতে থাকে ঘটনার দিন বৃহস্পতিবার রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজ মাঠের সামনে বাজারের রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে শিমুল তার দলবল নিয়া আতিকুল ও তারেকের উপর হামলা করে আতিকুল পেটে চাকুর আঘাতপ্রাপ্ত হয় অপর বন্ধু তারেক কোমরে চাকুর আঘাতপ্রাপ্ত হয় পরে তাদের উদ্ধার।

করে রাত ৩.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আতিকুল চিকিৎসাধীন অবস্থায় রাত্র ৪.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করে। অপরদিকে তারেককে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এই বিষয়ে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশের সুরতহাল সনাক্ত চলছে পোস্টমর্টেমের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে (মাধবপুর-চুনারুঘাট) অতিরিক্তি পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ঘটনারস্থল পরিদর্শন করেন এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০