1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ: বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘কনস্টেবল’ পদে নতুন ১০ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস হতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ৫ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য এই নিয়োগের ঘোষণা দেন। তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতার মানদণ্ড অনুযায়ী, পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলাদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে। এছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকা আবশ্যক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও যথাযথ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগেরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাছাড়া, সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন।

নিয়োগের পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন এবং ট্রাফিক পুলিশের সক্ষমতা বৃদ্ধি করে যানজট ও সড়ক দুর্ঘটনা রোধের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park