1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন ঘিরে আসামে আতঙ্ক, শুরু তদন্ত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন ঘিরে আসামে আতঙ্ক, শুরু তদন্ত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশ থেকে উড়ে যাওয়া গ্যাস বেলুন ঘিরে আসামে আতঙ্ক, শুরু তদন্ত

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি গ্যাস বেলুনকে ঘিরে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার কাছার জেলার একটি মাঠে আকাশ থেকে নেমে আসা ওই বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে গিয়ে সেখানে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিশাল আকারের ওই গ্যাস বেলুনটি কাছার জেলার বরখোলা এলাকায় উদ্ধার করা হয়। অস্বাভাবিকভাবে বড় আকৃতির বেলুনটি কৃষিজমিতে নেমে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাস নিজেও সেখানে উপস্থিত হন। পুলিশের পৌঁছানোর আগেই বেলুনটি দেখতে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কাছার জেলা পুলিশ জানিয়েছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। এ ছাড়া বেলুনটিতে তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু শব্দও পাওয়া গেছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে পুলিশ বেলুনটি পরীক্ষা-নিরীক্ষা করছে।

কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতর থেকে আসামের কাছার জেলায় পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park