1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

নলডাঙ্গায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ জামিল হায়দার জনি
  • প্রকাশ বুধবার, ২৯ মে, ২০২৪

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী এর সভাপতিত্বে ও ইউ:পি সচিব মোঃ মাহফুজ আলম এই বাজেট ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সহকারী ইউপি সচিব আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাবু, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিপ্রবেলঘড়িয়া ইউপি সচিব মোঃ মাহফুজ আলম জানান, বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ০৭ হাজার ১০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৩ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের আমুল পরিবর্তন হবে এবং ইউনিয়নবাসী সুফল ভোগ করবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park