1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ত্রিশালে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

ত্রিশালে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

ইমরান হাসান
  • প্রকাশ রবিবার, ৩১ জুলাই, ২০২২

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে সাম্প্রতি বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনার পেক্ষাপটে ত্রিশাল উপজেলাপ্রশাসনের উদ্দোগ্যে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১শে জুলাই রবিবার সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্সরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উপজেলা নিরাপত্তা কমিটির সভায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে সকল ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর ত্রিশাল অংশে ফুট ওভার ব্রিজের নিচে মহাসড়কে রোড ডিভাইডারে গ্রীলের ব্যারিকেড নির্মান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাটা অংশ পূনঃ নির্মানসহ এই অপরাধ পুনরায় সংগঠিত হলে সনাক্তপূর্বক নিয়মিত মামলা দায়ের, মহাসড়কের অবৈধ বাজার ও দোকান পাট উচ্ছেদ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রীজ নির্মান, ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহন সংক্রান্ত সংশ্লিষ্ট অপরাধ
নিয়ন্ত্রণে সপ্তাহে ০২ দিন সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা ও ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর ঢাকা রোডে বাস বে নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাঃ আহমার উজ্জামান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এএইচএম জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সওজ এর প্রতিনিধি, বিআরটিএ এর প্রতিনিধি, মোটর মালিক সমিতি, সিএনজি/ অটোরিকশা ও সড়ক পরিবহন শ্রমিক নেতা ও প্রিন্ট
ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park