1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার জামালপুরে সচেতনতামূলক নারী সমাবেশ পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি

ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি

মোঃ হৃদয় 
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের (সিপিসি) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ক্লাবটির অ্যাডভাইজার প্যানেলের তত্ত্বাবধানে আগ্রহী প্রার্থীদের ভাইভার মাধ্যমে যাচাই-বাছাই করে এ কমিটি মনোনয়ন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইউসুফ হোসাইন। সহসভাপতি হিসেবে এমডি মাহাদি রহমান লাবিব, কোষাধ্যক্ষ হিসেবে মো. মসফিকুর রহমান, প্রতিযোগিতা বিষয়ক লিড হিসেবে ফারদিন কামাল দায়িত্ব পালন করবেন। নারী সমন্বয়ক হিসেবে মারজানাহ আফরোজ এবং সহকারী নারী সমন্বয়ক হিসেবে মিসকাতুন জান্নাত দায়িত্ব পেয়েছেন। ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে মো. আল নোমান রবিন মৃধা, সহকারী ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে মাসরাফি মুবিন, জনসংযোগ কর্মকর্তা হিসেবে মো. আসিকুর রহমান খান, প্রোগ্রাম ম্যানেজার হিসেবে এস এম নাবিল আউসাফ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মির ইয়াসির আবরার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিটিতে আরও কয়েকজন নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনিযুক্ত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, এই দায়িত্ব কেবল একটি পদ নয়, বরং অন্যদের জন্য সুযোগ তৈরি করার একটি প্রতিশ্রুতি। তিনি জানান, ক্লাবের লক্ষ্য শিক্ষার্থীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি উদ্ভাবনভিত্তিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলা। তিনি আরও বলেন, ক্লাবের কার্যক্রমের মাধ্যমে প্রোগ্রামিং সংস্কৃতি শক্তিশালী করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ে বিস্তৃতি, জাতীয় পর্যায়ের আয়োজন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক সুযোগ সৃষ্টি করা হবে।

সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসাইন বলেন, তাঁর দায়িত্ব হবে পরিকল্পনাকে কার্যকর বাস্তবায়নে রূপ দেওয়া, সমন্বয় বজায় রাখা এবং প্রতিটি উদ্যোগকে সঠিকভাবে এগিয়ে নেওয়া। তিনি মনে করেন, দায়িত্বের প্রকৃত মূল্যায়ন হয় ধারাবাহিকতা, জবাবদিহিতা ও দলগত কাজের মাধ্যমে অর্জিত প্রভাবের মধ্য দিয়ে।

ক্লাবটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ বলেন, নতুন এই কমিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি চর্চা ও গবেষণামুখী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় প্রযুক্তিভিত্তিক সংগঠন। ক্লাবটি নিয়মিত সাপ্তাহিক ও মাসিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, অ্যালগরিদমভিত্তিক উদ্যোগ, কোডিং চ্যালেঞ্জ, প্রোগ্রামিং কোর্স, বুটক্যাম্প, কর্মশালা, হ্যাকাথন ও ডেটাথনের আয়োজন করে থাকে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রমও চালু করা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনেও ক্লাবটির সাফল্য রয়েছে। ‘টিম পোলারিস’ নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের শীর্ষ চার দলের একটি হিসেবে স্বীকৃতি অর্জন করে এবং বৈশ্বিক পর্যায়ে মনোনয়ন পায়।

বর্তমানে ক্লাবটির সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ৭৬৮ জন। নতুন কমিটির নেতৃত্বে ক্লাবটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park