1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

শনিবার বিকেলে অনুুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে নামের তালিকা করা হয়।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সংসদীয়, স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, কর্নেল ফারুক খান, ড. আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব উল আলম হানিফ।

রুদ্ধদার বৈঠক বিকালে চারটা থেকে শুরু হয়ে মনোনয়ন বোর্ডের এ সভা চলে রাত পর্যন্ত। ৬০টি জেলা পরিষদ চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন পাঁচ শ জন।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মননীত প্রার্থীদের তালিকা-

রংপুর বিভাগঃ

  1. পঞ্চগড় জেলা পরিষদে আবু তোয়বুর রহমান।
  2. ঠাকুরগাঁওয়ে মু সাদেক কুরাইশী।
  3. দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী।
  4. নীলফামারীতে মমতাজুল হক।
  5. লালমনিরহাটে মতিয়ার রহমান।
  6. রংপুরে ইলিয়াস আহমেদ।
  7. কুড়িগ্রামে জাফর আলী এবং
  8. গাইবান্ধা জেলা পরিষদে আবু বকর সিদ্দিক ।

রাজশাহী বিভাগঃ

  1. জয়পুরহাটে খাজা সামছুল আলম।
  2. বগুড়া মকবুল হোসেন।
  3. নওগাঁয় একেএম ফজলে রাব্বি।
  4. চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন।
  5. রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
  6. নাটোরে সাজেদুর রহমান খাঁন ।
  7. সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস ও
  8. পাবনায় আ.স.ম. আব্দুর রহিম পাকন।

খুলনা বিভাগঃ

  1. মেহেরপুরে মুহাঃ আব্দুস সালাম।
  2. কুষ্টিয়ায় সদর উদ্দিন খান।
  3. চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান (মনজু) ।
  4. যশোরে সাইফুজ্জামান পিকুল।
  5. মাগুরায় পংকজ কুমার কুন্ডু।
  6. নড়াইলে সুবাস চন্দ্র বোস।
  7. বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু।
  8. খুলনায় শেখ হারুনুর রশীদ এবং
  9. ঝিনাইদহে কনক কান্তি দাস।
  10. তবে এই বিভাগের সাতক্ষীরা জেলায় কাউকে সমর্থন দেওয়া হয়নি।

বরিশাল বিভাগঃ

  1. বরগুনায় জাহাঙ্গীর কবির।
  2. পটুয়াখালীতে খলিলুর রহমান।
  3. ভোলায় আব্দুল মুমিন টুলু।
  4. বরিশালে এ কে এম জাহাঙ্গীর।
  5. ঝালকাঠীতে খান সাইফুল্লাহ পনির ও
  6. পিরোজপুরে সালমা রহমান ।

ঢাকা বিভাগঃ

  1. টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক
  2. কিশোরগঞ্জে জিল্লুর রহমান,
  3. মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন,
  4. মুন্সিগঞ্জে মো. মহিউদ্দিন,
  5. ঢাকায় মাহবুবুর রহমান,
  6. গাজীপুরে মোতাহার হোসেন,
  7. নরসিংদীতে আবদুল মতিন ভুঞা,
  8. নারায়ণগঞ্জে চন্দন শীল
  9. রাজবাড়ীতে এ, কে, এম, শফিকুল মোরশেদ।
  10. ফরিদপুরে মোহাম্মদ ফারুক হোসেন।
  11. গোপালগঞ্জে মুন্সী মো. আতিয়ার রহমান।
  12. মাদারীপুরে মুনির চৌধুরী ও
  13. শরীয়তপুরে ছাবেদুর রহমান।

ময়মনসিংহ বিভাগঃ

  1. জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ্‌।
  2. শেরপুরে চন্দন কুমার পাল।
  3. ময়মনসিংহে ইউসুফ খান পাঠান ও
  4. নেত্রকোণায় অ্যাডভোকেট অসিত কুমার সরকার।

সিলেট বিভাগঃ

  1. সুনামগঞ্জে খায়রুল কবির রুমেন।
  2. সিলেটে নাসির উদ্দিন খান।
  3. মৌলভীবাজারে মিছবাহুর রহমান ও
  4. হবিগঞ্জ ডা. মুশফিক হুসেন চৌধুরী।

চট্টগ্রাম বিভাগঃ

  1. ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার।
  2. কুমিল্লায় মফিজুর রহমান বাবলু।
  3. চাঁদপুরে ইউসুফ গাজী।
  4. ফেনীতে খায়রুল বশর মজুমদার।
  5. নোয়াখালীতে আবদুল ওয়াদুদ পিন্টু।
  6. লক্ষ্মীপুরে মো. শাহজাহান।
  7. চট্টগ্রামে এটিএম পেয়ারুল ইসলাম ও
  8. কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park