1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ১ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েত পৌরসভা জিলিব আল শুয়েখ এলাকায় অসুরক্ষিত বেশ কয়েকটি ভবন ধ্বংসের কাজ চলছে  ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ কক্সবাজারের চকরিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে জামালপুরে তেল কম  দেয়ার অভিযোগে  ফিলিং স্টেশনের মালিকের জরিমানা ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ জেলেদের মাঝে জাল বিতরণ।  খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম সুন্দরগঞ্জে সড়ক এখন কৃষকের উঠান, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ১ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার

বি. চৌধুরী তুহিন
  • প্রকাশ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসি মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল সুধারাম মডেল থানাধীন পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ৩ নম্বর ওয়ার্ডে মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় বাঁধন পরিবহনের একটি গাড়ি তল্লাশি করে আফসার উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ থানার হনীলা এলাকার দক্ষিণ হিল্লা উলুচামরী গ্রামের বাসিন্দা। তিনি ফরিদ আলমের ছেলে এবং রাবেয়া বেগমের সন্তান।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে কালো কসটেপ মোড়ানো একটি চিপসের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park