1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে। আগের পরিচালনা পর্ষদে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। এরপর ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়ে তামিম ইকবালকে বিসিবির সভাপতি করা হয়।

কমিটির মূল দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হলেও, সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম ইকবাল।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিসিবির নির্বাচন আগামী জুনের প্রথম সপ্তাহেই আয়োজন করতে চান তারা। কোনো কারণে তা সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

তামিম ইকবাল বলেন, তাদের হাতে ২১ জুলাই পর্যন্ত সময় থাকলেও তারা এত দেরি করতে চান না। বরং আগেভাগেই নির্বাচন শেষ করতে চান, যাতে বোর্ডের কার্যক্রমে স্থিতিশীলতা আসে।

এছাড়া তিনি জানান, অতীতে যেভাবে মাঠের চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে দায়িত্ব পালন করতেন, সেই প্রথা আবারও চালু করতে চান বিসিবি। তামিম বলেন, বিশ্বের অনেক দেশে এখনও এই ব্যবস্থা চালু থাকলেও বাংলাদেশে তা বন্ধ হয়ে গেছে, যা আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park