1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সদরপুরে জাটকা ধরায় ১২ জেলের জেল-জরিমানা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

সদরপুরে জাটকা ধরায় ১২ জেলের জেল-জরিমানা

শিমুল তালুকদার
  • প্রকাশ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

ফরিদপুরের সদরপুর পদ্মা নদীতে জাটকা ধরার দায়ে ১২ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ২ জেলেকে ১ মাস করে সশ্রম কারাদন্ড এবং বাকি ১০ জেলের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় ঘোষণা করেন।

১ মাস করে দন্ডিত জেলেরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার গৌওরঙ্গ শিকদার (৬২) ও নড়াইল জেলায় নড়াগাতী থানার সুশান্ত বিশ্বাস (৬৮) । যাদের জরিমানা করা হয়েছে তারা হলো সাম বিশ্বাস (৫০, মধু বিশ্বাস (৬০, কালিপদ (৫০), বিদ্যুৎ বিশ্বাস (৩৫), বাবেল বিশ্বাস (৬০), মিজান বিশ্বাস (৩৬), পবিত্র (৪০, চিরঞ্জিত সরকার (২৫), কৃষ্ণ বিশ্বাস (৫০, নিমাই সরকার (৪২)।

রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালায়। দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার সয়তান খালি ঘাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালনো হয়। এ সময় তিনটি নৌকা, ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, অভিযানে আটক জেলেদের মধ্যে দুইজন জেলেদের সর্দারকে ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ১০ জন জেলেকে ১ হাজার টাকা করে জরামানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকাগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park