1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার জামালপুরে সচেতনতামূলক নারী সমাবেশ পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি

গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ

মো:তাছিন জায়েফ
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ২-১ গোলের ব্যবধানে গণিত বিভাগকে পরাজিত করে।
খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।


টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিপ্লব হাজদা, ম্যাচ সেরার পুরস্কার পান একই বিভাগের মো. কামরুল ইসলাম মুন্না, সেরা গোলরক্ষক নির্বাচিত হন গণিত বিভাগের মো. ইয়াসিন আরাফাত, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান লোকপ্রশাসন বিভাগের মো. হানিফ।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ মোট ৩৩টি বিভাগ অংশগ্রহণ করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park