কিশোরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ নভেম্বর ২০২২, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৭ দিন ধরে অবস্থান করছে এক তরুণী। প্রেমিকার আগমন বুঝতে পেরে বাড়ি থেকে সটকে পড়েছে ভ- প্রেমিক কমল রায়। এ ঘটনায় বড়ভিটা ইউনিয়নের মেলাবর গজারিপাড়া গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমল রায় (২২) ওই গ্রামের শ্রীধর রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মেলাবর গজারিপাড়া গ্রামের ইউপি সদস্য প্রকাশ চন্দ্র জানান, ওই মেয়ের বাড়ি রণচন্ডী ইউনিয়নের বাফলা গ্রামে। তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে কোন সাড়া পাওয়া যায়নি। ছেলে বাড়িতে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা করা হবে। কবে বাড়িতে ফিরবে তিনি এর কোন সদুত্তোর দিতে পরেননি।

এ ঘটনার ভুক্তভোগী ওই তরুণী জানান, প্রায় ১ বছর ধরে কমল রায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে সে তার সঙ্গে একাধিকবার দৈহিক মেলামেশা করেছে। বিয়ে করার জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ কলে দেয়। বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে উঠেছে।

ওর সঙ্গে বিয়ে না হলে তার আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া কোন উপায় থাকবেনা। অভিযুক্ত কমল বাড়িতে না থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার বাবা শ্রীধর রায় জানান, ছেলে যদি এই মেয়েকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে হবে।

এছাড়া বলার কি আছে। আমার ছেলে এখন কোথায় আছে জানি না। এব্যাপারে কিশারগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০