1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র সরবরাহের দায় স্বীকার মাজেদুল হক হেলালের এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন, বাতিল হলো ‘সাইলেন্ট এক্সপেল’ বিধান এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে এই আলোচনা নাকচ করে দিয়ে বলেছেন, এনসিপিতে যোগ দেওয়ার খবরের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে প্রচার বা আলোচনা চলছে, তা একেবারেই সত্য নয়। তার ভাষায়, এটি নিছক গুঞ্জন এবং এর সঙ্গে ন্যূনতম সত্যতারও সম্পর্ক নেই।

তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। রুমিন ফারহানা বলেন, এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে তিনি যেন তাদের সঙ্গে যুক্ত হন এবং একসঙ্গে কাজ করেন। তিনি জানান, জুলাইয়ের আন্দোলনের মাঠে থাকার কারণে, বাসা ভাঙচুরের মতো ঘটনার শিকার হওয়ায় এবং একজন ফ্রন্টলাইনার হিসেবে পরিচিত থাকায় তারা তাকে দলে আনতে আগ্রহী ছিল। তবে এসব আহ্বানকে তিনি গুরুত্ব দেননি এবং বিষয়টি নিয়ে কথা বাড়াননি বলেও উল্লেখ করেন।

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ আরও বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য কোনো রাজনৈতিক জোট বা দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। তার মতে, কথা বলার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে এবং সেখানে তিনি নিজের বক্তব্য রাখতে পারবেন। কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে শুধুমাত্র সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park