1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ নেসকোর কারিশমায় হাসপাতালের মাসে ৫লাখ টাকা লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিরাজগঞ্জ সফর কাহন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র সরবরাহের দায় স্বীকার মাজেদুল হক হেলালের এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন, বাতিল হলো ‘সাইলেন্ট এক্সপেল’ বিধান এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী

ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরকে নাকচ করে দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঋণের কিস্তি ছাড় নিয়ে আইএমএফ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং আলোচনা চলমান রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইএমএফের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। সকালে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে এবং বিকেলে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি এবং নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরেন। রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংক-আর্থিক খাতে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আলোচনায় অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হলেও কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। তবে কিছু ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, উভয় পক্ষই একমত হয়েছে যে আলোচনা অব্যাহত থাকবে এবং আলোচনার মাধ্যমে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। আইএমএফ পরিষ্কারভাবে জানিয়েছে, তারা বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদেও বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park