জামালপুরের ইসলামপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান-এর আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজ এলাকায় তাঁর প্রথম আগমনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ৮ মে বিকাল ৩ টার সময় ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এমপি, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য, মোস্তাফিজুর রহমান বাবুল, নিলুফার চৌধুরী মনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এমপি ও জামালপুর জেলা পরিষদের প্রশাসক, জনাব সিরাজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।
ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।