1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আমরা শুধু অসিলা, নেতৃত্ব আসমানেই নির্ধারিত হয়’—দেবীদ্বারে পথসভায় হাসনাত আবদুল্লাহ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  নারী ব্যবসায়ীকে ধর্ষণের মামলায় তিন জনের মৃত্যুদণ্ড  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা

আমরা শুধু অসিলা, নেতৃত্ব আসমানেই নির্ধারিত হয়’—দেবীদ্বারে পথসভায় হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্ব নিজের হাতে গড়া যায় না; তা নির্ধারিত হয় ওপরওয়ালার ফয়সালায়। তিনি বলেন, “নেতৃত্বের সিদ্ধান্ত আসমান থেকে আসে। জমিনে বসে কেউ নেতৃত্ব ঠিক করে দিতে পারে না। শত চেষ্টা করেও কেউ তা বদলাতে পারবে না। আমরা কেবল একটি ‘অসিলা’ মাত্র।”

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। পথসভায় তিনি মানুষের সঙ্গে একাত্মতার সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই, তবু দেবীদ্বার আমি ছাড়ব না। জিতি বা হারি—দেবীদ্বারের মানুষের সঙ্গেই আমি থাকব। এ দেবীদ্বারই আমার পরিচয়, এখানকার মাঠ-ঘাট, গাছপালা, আলো-বাতাসই আমার অক্সিজেন। আমি ভোট চাইতে আসিনি; এসেছি পরিচিত হতে, এসেছি দোয়া চাইতে।”

তিনি আরও বলেন, যুগে যুগে এই দেশের নেতৃত্ব উঠে এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি—এদের হাত থেকেই আসল নেতা তৈরি হয়েছে। অথচ সমাজের উচ্চবিত্তের একাংশ এসব পরিশ্রমী মানুষকে মানুষ হিসেবেও দেখে না; ‘কামলা’ বলে অপমান করে। তিনি জানান, সেই অবহেলিত-বঞ্চিত মানুষের সন্তান হিসেবেই তিনি আজ প্রার্থী হয়েছেন। এখন থেকে নিজের দায়িত্ব জনগণের হাতে তুলে দিতে চান বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park