1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন ১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমিন 
  • প্রকাশ রবিবার, ১০ মে, ২০২৬

​আএাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী প্রিন্স ও তার এক সহযোগী মো. আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (১০ মে  সকালে উপজেলার ভর তেঁতুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) তার নামে ইতিপূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। অন্যদিকে মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২) তারা উভয়ই আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।

আত্রাই থানা ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি চৌকস রোববার সকালে ভর তেঁতুলিয়া গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের দুইজনকে হাতেনাতে আটক করে আত্রাই থানা পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২ পিচ নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন এবং দেড় গ্রাম হেরোইন উদ্ধার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। প্রিন্স ও আব্দুর রহমান এলাকার একজন মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে  মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে ও তার সহযোগীকে মাদকসহ গ্রেফতার করতে পারা আমাদের নিয়মিত অভিযানের একটি বড় সাফল্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  মাদকমুক্ত আত্রাই গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ​আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park