1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৩২৩ কোটি টাকার বাজেটে আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ মাত্র ৯০ লক্ষ টাকা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

৩২৩ কোটি টাকার বাজেটে আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ মাত্র ৯০ লক্ষ টাকা

আমির ফয়সাল
  • প্রকাশ রবিবার, ২৯ জুন, ২০২৫

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২০২৫-২০২৬  অর্থবছরে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন‍্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের অনন্য ক্রীয়াশীল বিভাগগুলোর পাশাপাশি আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ দেওয়া হয়।

২৮ জুন (শনিবার) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত ৪২-তম বার্ষিক অধিবেশনে উপস্থাপিত বাজেট থেকে এ তথ্য জানা গেছে। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বাজেট উপস্থাপন করেন। সিনেটরদের আলোচনার পর তা পাস করা হয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভাগ গুলোর মানোন্নয়ন ও সার্বিক ব‍্যায় নির্বাহের জন‍্য।

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য মোট ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল রাজস্ব বাজেট পেশ করেন। বাজেট বিবরণী থেকে দেখা যায়, বরাদ্দের সবচেয়ে বড় অংশটিই যাবে পরিচালনা খাতে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৫ -২৬ অর্থবছরের জন‍্য বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগে ২ কোটি ৯৮ লাখ,গণিত বিভাগে ৩ কোটি ৭০ লাখ,পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে  ৪ কোটি ২ লাখ,রসায়ন বিভাগে ৬ কোটি ৬ লাখ,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ কোটি ৬৮ লাখ,ফার্মেসী বিভাগে ৩ কোটি ২৯ লাখ,পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে ১ কোটি ২০ লাখ,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ১ কোটি ১৫ লাখ
,মার্কেটিং বিভাগে ১ কোটি ৩০ লাখ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে  ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে,  বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভুক্ত অন‍্যতম গুরুত্বপূর্ণ ও ক্রীয়াশীল বিভাগ  আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৯০ লাখ  ৩৮ হাজার টাকা।

বাজেটে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) খাতে ৭২ কোটি ২৮ লাখ টাকা (২১.০৫%), পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে ৪ কোটি ৮২ লাখ টাকা (১.৮০%) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি ২০ লাখ টাকা (০.৬৬%) বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, গত বছরের সংশোধিত বাজেট ও এ বছরের মুল বরাদ্দে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দের পরিমান প্রায় একই।যা অন‍্যন‍‍্য বিভাগগুলোর তুলনায় বরাবরের মতোই কম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park