1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। আগামী ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা থেকে পুনরায় বাণিজ্যিকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য ও বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে যাত্রা শুরু করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই তারা দর্শকের চাহিদা, দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি মাথায় রেখে কাজ করেছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ক্ষমতাকে প্রশ্ন করা গণমাধ্যমের প্রধান কাজ এবং এই নীতিতে তারা সবসময় অটল ছিলেন, যার কারণে সে সময় চ্যানেল ওয়ান বিভিন্ন মহলের বিরাগভাজন হয়েছিল।

প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, সংবাদে দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থানের কারণে দ্রুতই চ্যানেলটি দর্শকপ্রিয়তা অর্জন করে। তবে সম্প্রচার শুরুর চার বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদের ঠিক আগে চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

চ্যানেল কর্তৃপক্ষ দাবি করে, তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলেও তা খারিজ হয়, ফলে দীর্ঘদিন সম্প্রচার বন্ধ থাকে।

গিয়াসউদ্দিন আল মামুন বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর পুনরায় সম্প্রচার অধিকার ফিরে পাওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং পরবর্তীতে আইনি জটিলতা নিরসন হয়। তিনি জানান, বিটিআরসি ২০১০ সালের যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা স্থগিত করে দেয়, ফলে সম্প্রচারে আর কোনো আইনি বাধা থাকেনি।

তিনি আরও জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় সম্প্রচার শুরু করা হবে, যা ১৬ বছর আগে ঠিক একই সময়ে বন্ধ হয়েছিল। সেই প্রতীকী সময়কেই পুনরায় যাত্রার মুহূর্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে।

চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, আগের মতোই এবারও তারা বস্তুনিষ্ঠ, দলনিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার পথে এগিয়ে যাবে এবং দর্শকের আস্থা পুনরুদ্ধার করতে চায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park