1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবক আটক – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

সুন্দরগঞ্জে জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবক আটক

হযরত বেল্লাল
  • প্রকাশ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
সুন্দরগঞ্জে জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবক আটক

সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবককে পুলিশ শনিবার বিকেলে আটক করেছে। 

রবিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

ঘটনার সূত্রপাত একটি ভিডিওর মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে জুতা লাগিয়ে ওপরে তুলছেন। তার পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে বিষয়টি দেখছেন এবং হাসাহাসি করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং জনমনে তীব্র সমালোচনার সৃষ্টি করে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার বিকেলেই অভিযুক্ত মারুফ হাসান মিরাজকে আটক করে। মিরাজ উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র। আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম তার ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং সবাইকে ভিডিওটি ফেসবুকে পোস্ট না করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনার ফলে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সামাজিকভাবে এর তীব্র সমালোচনা হচ্ছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার পূর্ণ তদন্ত করছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park