1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
রবীন্দ্রজয়ন্তীতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ, ধুতি-পাঞ্জাবিতে মোদির ঘোষণা অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে ছাত্রদল নেতার সৌজন্য সাক্ষাৎ কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী কে—শুরু জোর আলোচনা

সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা

নজরুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চিরকুট লিখে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।


সোমবার (৪মে) ওই চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
চিরকুটের সে লিখেছে, ‘আব্বু আম্মু আমাকে তোমরা মাফ করে দিও। আমি ইচ্ছা করে মরতে চাই নাই। আমাকে মরতে বাধ্য করা হয়েছে। আমি বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে দিলো না। আমি তোমাদের কথা না শুনে, এমনি একজনকে বিশ্বাস করে ভুল করেছি।

আমার মৃত্যুর জন্য একমাত্র নীরব দায়ী। বরাদয়দহ দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে নীরব। আমাকে ভয় দেখিয়েছিলো। আমি যদি ওর কথা মতো না চলি, আমার ভিডিও সবার কাছে দিয়ে দেবে। আমি না করে দেওয়ায় ভিডিও অন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। তাই আমার এ পথ ছাড়া আর কোনো উপায় নাই। আমার মৃত্যুর পেছনে যে আছে, আমি তার কঠিন শাস্তি চাই আব্বু। তুমি ওকে ছেড়ে দিও না। আমাকে অনেক কষ্ট দিয়েছে। আব্বু দোয়া কইরো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়।’ 


এর আগে গত শুক্রবার (১ মে)  সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন। সে ওই এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।


ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে রায়গঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট এখনো পায়নি। পরিবার এখনো মামলা করেনি। পরিবার যদি মামলা করে, অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো। তাঁর লেখা যাওয়া চিরকুট আমাদের কাছেও আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park