1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে চুরি করা ছাগল বিক্রির সময় এক যুবক  আটক – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প

সিরাজগঞ্জে চুরি করা ছাগল বিক্রির সময় এক যুবক  আটক

নজরুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে চুরি করা ছাগল বিক্রির সময় এক যুবক  আটক

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে চুরি করা ছাগল বিক্রির সময় আবু তাহের (৩৫) নামের এক যুবককে আটক করেছে এনায়েতপুর থানা পুলিশ। পরে ঘটনাটি জানাজানি হলে শনিবার (১ নভেম্বর) ভোর হতে মূল অভিযুক্ত দেলোয়ার হোসেনকে তিন ঘন্টা আটকে রেখে স্থানীয় মুরুব্বীদরের হেফাজতে রাখেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল, গরুসহ বিভিন্ন মালামাল চুরির সঙ্গে জড়িত। তারা সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের মৃত বক্ত জামানের ছেলে আবু তাহের ও ফজলের ছেলে দেলোয়ার হোসেন। তারা উভয়ই সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।

এবিষয়ে হাট ইজারাদার আল এহছান বলেন, শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চুরি করা একটি ছাগল বিক্রির উদ্দেশ্যে দেলোয়ার তার সহযোগী আবু তাহের (৩৫) নামে এক ব্যক্তিকে স্থানীয় হাটে পাঠায়। হাট কমিটি বিষয়টি সন্দেহজনক মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দেলোয়ারের নাম প্রকাশ করে। পরে এনায়েতপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এদিকে মূল হোতা দেলোয়ারকে আনতে না পারলে পুলিশ আবু তাহেরকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে গ্রামে ফিরে এলাকাবাসী দেলোয়ারকে আটক করে। পরে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমাস হোসেন ও আকবর হোসেন দায়িত্ব নিয়ে দেলোয়ারকে হেফাজতে নেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চুরি হওয়া ছাগল উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় একটি চুরি মামলার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park